শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা অপাড় সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এই খেলার মাঠ

অপাড় সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এই খেলার মাঠ

মাসুম খান,  শিক্ষাক ও পরিবেশ কর্মী :

ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয় মুন্সিগঞ্জ, গজারিয়া উপজেলার  একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি গজারিয়া উপজেলার  শিক্ষা বিস্তারে এক অনন্য আলোক বর্তিকা। এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, মননশীলতা এবং দক্ষতায় মানবতার  উৎকর্ষতায়  ঈর্যনীয় অবদান রেখে চলেছেন। বিদ্যালয়টি নিয়ে সুদূরপ্রসারি পরিকল্পনা থাকলে বিদ্যালয়টি শিক্ষা  বিস্তারে এবং দেশ ও মানবতার উন্নয়নে আরো অনেক বেশি অবদান রাখতে পারতো বলে আমি মনে করি। বিদ্যালয়ের বিশাল ক্যাচমেন্ট এরিয়া,বিদ্যালয়ের অবকাঠামো, উন্নত পাঠাগার, বিশাল খেলার মাঠে, ক্যাম্পাস,বিপুল পরিমাণ স্থাবর -অস্থাপর সম্পত্তি যথাযথ ব্যবহার করতে পারলে এই প্রতিষ্ঠান শুধু গজারিয়া-মুন্সিগঞ্জ নয় বরং সারা দেশের মধ্যে একটা বরেণ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হতে পারতো। বিশেষকরে খেলার মাঠটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুল একটি সামাজিক প্রতিষ্ঠান হওয়ায়  খেলার মাঠটি সমাজের তরুণ প্রজন্মের শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে তাৎপর্যপূর্ন ভূমিকা রাখতে পারে।মাঠিটিকে সংস্কার করে, চারপাশে ছোট গ্যালারির মতো স্থাপণা করে সারা বছরব্যাপী খেলার উপযোগী করলে আশপাশের  অনেক গ্রামের তরুণ প্রজন্ম এবং ক্রীড়ামোদী খেলাধুলার সুযোগ পেতো। স্কুলের শিক্ষার্থীদের সারা বছর ফুটবল, ক্রিকেট, এথলেটিক্স খেলার সুযোগ  পেতো।,বিভিন্ন ক্রীড়া একাডেমি পরিচালনা করা যেতো।
শিশু-কিশোর তরুণসহ আপামর জনগণ মাঠমুখী   এবং ক্রীড়ামুখী হতো। এলাকার প্রাক্তন সিনিয়র  খেলোয়াড় কোচিং করানোর সুযোগ পেতো,বিভিন্ন  একাডেমি চালাতে যেয়ে অনেকের কর্মসংস্থান হতো। এলাকা থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসতো, জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেতো।সবচেয়ে বড় যে বিষয়টি ঘটতো তাহলো মাদক আর মোবাইলের ভয়াবহ  আসক্তি হ্রাস পেতো। সুস্থ্য, সুন্দর, মননশীল, কর্মঠ যুব সমাজ গড়ে তুলতে ক্রীড়া-সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই। ভবেরচর ওয়াজের আলী হাইস্কুল খেলার মাঠ গজারিয়ায় ক্রীড়া-সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে পারে,খুলে দিতে পারে সম্ভাবনার অপার দ্বার। সমাজ সচেতন জনগণ, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ,সাংস্কৃতিক কর্মি, সাংবাদিক সবাই এগিয়ে আসুন। সর্বোপরি আমাদের জন্য অনেক বড়ো আশার বিষয় যে আমাদের বর্তমান সংসদ সদস্য এই এলাকার কৃতি সন্তান এবং খেলাধুলা, সংস্কৃতি এবং পরিবেশ উন্নয়নে অত্যন্ত সচেতন। তাই এখনি সময়  ক্রীড়া ও সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করার।

খুঁজুন