সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর অপহরণের ৪৮ ঘন্টার মধ্যেই কিশোরী উদ্ধার সহ অভিযুক্ত যুবক আটক

অপহরণের ৪৮ ঘন্টার মধ্যেই কিশোরী উদ্ধার সহ অভিযুক্ত যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

যুবক কর্তৃক ১৪ বছর বয়সি এক কিশোরী কে অপহরণের মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই ভিকটিম কিশোরীকে উদ্ধার সহ অভিযুক্ত যুবক কে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস অভিযানিক দল। সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল শুক্রবার পূর্বরাতে অভিযান চালিয়ে 

ভিকটিম কিশোরী (১৪) কে উদ্ধার সহ অপহরণকারী মানিক হোসেন (২০) নামে যুবক কে আটক করা হয়। আটককৃত মানিক হোসেন হলেন, জয়পুরহাট জেলা সদরের খাসপাহুনন্দা এলাকার মামুনুর রশিদ এর ছেলে।

র‌্যাব আরো জানায়,

জয়পুরহাট জেলা সদরের ভিকটিম (১৪) বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউনিয়ন এর খাস পাহুনন্দা এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজা-খুজি করেও তাকে না পেয়ে  তার বাবা রবিউল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী করার পর থেকেই র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল অপহরনকারী মানিক কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই শুক্রবার পূর্বরাতে জয়পুরহাট জেলা সদর থানাধীন কাশিয়াবাড়ী এলাকা হতে ভিকটিম কিশোরী (১৪) কে উদ্ধার সহ অভিযুক্ত অপহরণকারী মানিক কে আটক করতে সক্ষম হয়।

পরে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত যুবক কে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‌্যাব।

খুঁজুন