এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে বেশ কিছু নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন। গত বৃহস্পতিবার থেকে তিনি মহিদুল মহিমের পরিচালনায় ‘প্রিয়জন’ নামে একটি নাটকে অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন।রাজধানীর উত্তরার নতুন একটি শুটিংবাড়িতে এ নাটকটির শুটিং শেষ হয়েছে।
এতে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘অপূর্ব ভাইয়া তিন মাস দেশের বাইরে থাকার কারণে তার সঙ্গে নতুন কোনো কাজ করা হয়নি। আমার সঙ্গেই নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার আবারও অভিনয়ে ফেরা হলো। প্রিয়জন নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা সব সময়ই একটি গল্পকে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করি। অপূর্ব ভাইয়া ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তার সঙ্গে কাজ করলে অনেক কিছুই শেখা যায়।’
অপূর্ব বলেন, ‘সাফা দারুণ আর্টিস্ট। অনেক কাজ একসঙ্গে করেছি আমরা। কিছুদিন বিরতির পর আবারও তাকে নিয়েই কাজ শুরু। আশা করি ভালো কিছু হবে। আগামী ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
বিডি/টুডেইস/নিউজ
অপূর্বের প্রিয়জন সাবিলা নূর
অপূর্বের প্রিয়জন সাবিলা নূর
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে বেশ কিছু নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন। গত বৃহস্পতিবার থেকে তিনি মহিদুল মহিমের পরিচালনায় ‘প্রিয়জন’ নামে একটি নাটকে অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন।রাজধানীর উত্তরার নতুন একটি শুটিংবাড়িতে এ নাটকটির শুটিং শেষ হয়েছে।এতে অভিনয় প্রসঙ্গে
সাবিলা নূর বলেন, ‘অপূর্ব ভাইয়া তিন মাস দেশের বাইরে থাকার কারণে তার সঙ্গে নতুন কোনো কাজ করা হয়নি। আমার সঙ্গেই নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার আবারও অভিনয়ে ফেরা হলো। প্রিয়জন নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা সব সময়ই একটি গল্পকে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করি।
অপূর্ব ভাইয়া ভীষণ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তার সঙ্গে কাজ করলে অনেক কিছুই শেখা যায়।’অপূর্ব বলেন, ‘সাফা দারুণ আর্টিস্ট। অনেক কাজ একসঙ্গে করেছি আমরা। কিছুদিন বিরতির পর আবারও তাকে নিয়েই কাজ শুরু। আশা করি ভালো কিছু হবে। আগামী ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।বিডি/টুডেইস/নিউজ
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত