পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় সাগরপাড়ের দ্বীপ রাঙ্গাবালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার ভোর থেকে দিনভর কয়েক দফায় কখনো মুষলধারে, আবার কখনো মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছে।
অশনির আতঙ্ক দেখা দিয়েছে উপকূলবাসীর। উপজেলার কলাগাছিয়া, চরকাশেম ও চরনজিরসহ কয়েকটি বেড়িবাঁধহীন এলাকা রয়েছে। ঝড়-বন্যায় দুর্যোগ ঝুঁকিতে থাকে সেখানকার কয়েক হাজার মানুষ। অন্যদিকে, চালিতাবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া ও চরলতা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এখনও ভাঙা রয়েছে। অরক্ষিত ওইসব এলাকায় অশনির প্রভাবে জোয়ারের পানি বাড়লে ঝুঁকিও বাড়বে।
প্রশাসন বলছে, উপজেলার ৫৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সতর্ক সংকেত বাড়লেই ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে।
উল্লেখ্য, আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৯৫ কি.মি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। তাই পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে।
অশনির প্রভাবে উপকূলীয় রাঙ্গাবালীতে বৃষ্টি, সাগর উত্তাল
অশনির প্রভাবে উপকূলীয় রাঙ্গাবালীতে বৃষ্টি, সাগর উত্তাল
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় সাগরপাড়ের দ্বীপ রাঙ্গাবালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সোমবার ভোর থেকে দিনভর কয়েক দফায় কখনো মুষলধারে, আবার কখনো মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছে। অশনির আতঙ্ক দেখা দিয়েছে উপকূলবাসীর। উপজেলার
কলাগাছিয়া, চরকাশেম ও চরনজিরসহ কয়েকটি বেড়িবাঁধহীন এলাকা রয়েছে। ঝড়-বন্যায় দুর্যোগ ঝুঁকিতে থাকে সেখানকার কয়েক হাজার মানুষ। অন্যদিকে, চালিতাবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া ও চরলতা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এখনও ভাঙা রয়েছে। অরক্ষিত ওইসব এলাকায় অশনির প্রভাবে জোয়ারের পানি বাড়লে ঝুঁকিও বাড়বে। প্রশাসন বলছে, উপজেলার ৫৭টি আশ্রয়
কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সতর্ক সংকেত বাড়লেই ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। উল্লেখ্য, আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৯৫ কি.মি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। তাই পায়রা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত