শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা অতীত ভুলে সামনে চোখ আফ্রিদির

অতীত ভুলে সামনে চোখ আফ্রিদির

বাংলাদেশের কাছে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল পাকিস্তান। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। অতীতের সে স্মৃতি ভুলে এখন সামনে দৃষ্টি শাহিন শাহ আফ্রিদির। বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের দুই ম্যাচ খেলতে এসে গতকাল পাকিস্তানের পেসার জানান, তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে চান। পাশাপাশি তাদের লক্ষ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে, তা এখন মনে করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা, শুধু একটা সিরিজ নয়। দল হিসেবে আমাদের লক্ষ্যটা বড়, আমরা সেটার জন্য তৈরি।’

পাকিস্তান সবশেষ টেস্ট খেলেছে গত বছর অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজে তারা জিতেছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশও সবশেষ সিরিজ খেলেছে গত বছর। দুই দল এরপর সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করেছে। চলতি বছর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। তবে লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশকে সমীহ করে তিনি বলেন, ‘যেকোনো দলই তাদের ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ। আমাদের জন্য আসল ব্যাপার হলো কীভাবে প্রস্তুত হচ্ছি। আমরা শুধু এই সিরিজ নয়, পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেই তাকাচ্ছি।’ মিরপুরের উইকেট অচেনা নয় শাহিন শাহ আফ্রিদির। এখানে সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। আফ্রিদি বলেন, ‘আপনি যদি দেখেন, বাংলাদেশও যখন তাদের ঘরের মাঠে খেলে, তখন তারাও স্পিনবান্ধব উইকেট বানায়। যে দলই নিজেদের কন্ডিশনে খেলুক না কেন, তারা সেই কন্ডিশন ব্যবহার করার চেষ্টা করে।’

মিরপুরের উইকেটের আচরণ কেমন হবে তা ম্যাচের দিনই বোঝা যাবে। তবে গতকাল পর্যন্ত উইকেট ছিল সবুজের গালিচা! এমন উইকেটে পেসাররা রাজত্ব করে থাকেন। আফ্রিদি বলেন, ‘এখানে উইকেট সবুজ, এই কন্ডিশনের চ্যালেঞ্জ কাজে লাগাতেও আমাদের বোলাররা প্রস্তুত যে, কীভাবে এখানে উইকেট নিতে হয় এবং পাকিস্তানের জন্য ম্যাচ জিততে হয়।

খুঁজুন