নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা তৈরির কারখানায় ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন । সকালে, ফতুল্লার ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকালে বিকট শব্দে মুসকান মটরস্ নামে একটি অটোরিকশার কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কারখানাটির চারপাশের দেয়াল ভেঙে পড়ে। এ সময় পাশের একটি টিনের সেমিপাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদের কিছু অংশ ধসে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অনেক ভবনের জানালার কাঁচ। এসময় আহত ১৫ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কারখানার মালিক স্বপন হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশা অ্যাসেম্বল করে বিক্রি করেন তিনি। কীভাবে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে কিছু জানেন না তিনি।
অটোরিকশা তৈরির কারখানায় বিস্ফোরণ
অটোরিকশা তৈরির কারখানায় বিস্ফোরণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিকশা তৈরির কারখানায় ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন । সকালে, ফতুল্লার ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকালে বিকট শব্দে মুসকান মটরস্ নামে একটি অটোরিকশার কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কারখানাটির
চারপাশের দেয়াল ভেঙে পড়ে। এ সময় পাশের একটি টিনের সেমিপাকা ঘর ও একটি দোতলা ভবনের দেয়াল ও ছাদের কিছু অংশ ধসে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অনেক ভবনের জানালার কাঁচ। এসময় আহত ১৫ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে
নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কারখানার মালিক স্বপন হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশা অ্যাসেম্বল করে বিক্রি করেন তিনি। কীভাবে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে কিছু জানেন না তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত