শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
স্বাস্থ্য ও চিকিৎসা ঔষুধ প্রশাসনের আয়োজনে পাংশায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঔষুধ প্রশাসনের আয়োজনে পাংশায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি :

সোমবার বেলা ১১ টায় রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা শহরের একটি কমিউনিটি সেন্টারে ঔষধ ব্যবসায় সমিতির সহযোগিতায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন  ফরিদপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শরিফুল ইসলাম। 

এ সময় উপস্থিত ব্যবসায়ীগণকে নকল ভেজাল রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। একই সাথে রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রয় প্রতিরোধে আলোচনা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পাংশা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান মিরজু, সাধারণ সম্পাদক সামন্ত কুমার বিশ্বাস, সাবেক সভাপতি রতন কুমার বিশ্বাস সহ পাংশা উপজেলার ওষুধ ব্যবসায়ীগণ। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

খুঁজুন