রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর অভিমানে যুবকের আত্মহত্যা

অভিমানে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝাউচর এলাকায় নিজ শরীরে অকটেন ঢেলে আগুন দিয়ে শান্ত(২৫)নামের এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। রোববার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজনরা। 

নিহতের স্বজনরা জানান, রোববার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের নিজ বাড়িতে বাবা-মার সাথে অভিমান করে নিজের গায়ে অকটেন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে শান্ত । এসময় শান্তর মা সুফিয়া বেগম তাকে বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরে তিনিও অগ্নিদ্বগ্ধ হন।

গুরুতর দগ্ধ অবস্থায় শান্ত ও তার মাকে উদ্ধার করে নিহত যুবকের বাবা মোঃ আলী মিয়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

খুঁজুন