শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি

পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ২৪ ঘণ্টায় আরো ৫৭ জন মারা গেছে। এদের মধ্যে ২৫ শিশুও রয়েছে। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৬৫ জনের দাঁড়িয়েছে। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে।

শিশু মারা গেছে ৪৪১ জন। রেকর্ড বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত প্রায় চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে ৩ কোটি ৩০ লাখ বাসিন্দা। মারা গেছে কয়েক হাজার গবাদি পশু। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো বাড়ি। বেশ কিছু সেতুও ভেঙেছে। এদিকে অধিকাংশ কৃষিজমি পানির তলে চলে যাওয়ায় ক্রমশ পাকিস্তানজুড়ে বাড়ছে খাদ্য সংকট। এ পরিস্থিতি ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈফক করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরইমধ্যে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে দেশটি। 

খুঁজুন