পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছে এক হাজার ২৯০ জন। আহত হয়েছে ১২ হাজার ৫৮৮ জন। রোবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে।
সিন্ধুতে ৪৯২, খাইবার পাখতুনখাওয়ায় ২৫৯, বেলুচিস্তানে ১৯৯, পাঞ্জাবে ৪২, কাশ্মীরে ২২ জন ছাড়াও গিলগিট বালচিস্তান এবং ইসলামাবাদে একজন করে বন্যায় মারা গেছে। ধ্বংস হয়ে গেছে ৫ হাজার ৫৬৩ কিলোমিটার সড়ক, ২৪৩টি সেতু এবং ১৪ লাখ ৬৮ হাজার ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে তিন কোটি ৩০ লাখ বাসিন্দা। আশ্রয় কেন্দ্রে আছে ৬লাখ ৭২ হাজার। আর্থিক ক্ষতি সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলার। সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী জানান, তার রাজ্যের আশ্রয় শিবিরে ৪৭ হাজার গর্ভবতী নারী রয়েছেন। নতুন করে আবারো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
পাকিস্তানে বন্যায় আরো ২৬ জনের মৃত্যু
পাকিস্তানে বন্যায় আরো ২৬ জনের মৃত্যু
পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছে এক হাজার ২৯০ জন। আহত হয়েছে ১২ হাজার ৫৮৮ জন। রোবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে।সিন্ধুতে ৪৯২, খাইবার পাখতুনখাওয়ায় ২৫৯, বেলুচিস্তানে ১৯৯, পাঞ্জাবে
৪২, কাশ্মীরে ২২ জন ছাড়াও গিলগিট বালচিস্তান এবং ইসলামাবাদে একজন করে বন্যায় মারা গেছে। ধ্বংস হয়ে গেছে ৫ হাজার ৫৬৩ কিলোমিটার সড়ক, ২৪৩টি সেতু এবং ১৪ লাখ ৬৮ হাজার ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে তিন কোটি ৩০ লাখ বাসিন্দা। আশ্রয়
কেন্দ্রে আছে ৬লাখ ৭২ হাজার। আর্থিক ক্ষতি সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলার। সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী জানান, তার রাজ্যের আশ্রয় শিবিরে ৪৭ হাজার গর্ভবতী নারী রয়েছেন। নতুন করে আবারো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত