পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের গ্রেফতার না করতে সরকারকে আদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার এমন আদেশ দেয় ইসলামাবাদের এ উচ্চ আদালত।
ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবীরা তাদের দলের নেতাদের গ্রেফতার না করার বিষয়ে আবেদন করে। পরে পিটিআই দলের এ আবেদন গ্রহণ করে ইসলামাবাদের ওই উচ্চ আদালত।
এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ বলেছেন, স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়টা নিশ্চিত করতে হবে যে পুলিশ বা অন্য কোনো তদন্ত সংস্থা পিটিআই নেতাদের গ্রেফতার করবে না।
মসজিদ-ই-নববীতে শাহবাজ শরিফবিরোধী আন্দোলনের ঘটনায় পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান ও অন্য নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে আদালতের শরণাপন্ন হন পিটিআই) দলের আইনজীবীরা। এরপর ইসলামাবাদ হাইকোর্ট বলেছে, পুলিশ বা অন্য কোনো তদন্ত সংস্থা পিটিআই নেতাদের গ্রেফতার করতে পারবে না। এখনই এসব অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক হেনস্থা বন্ধ করতে হবে।
পাকিস্তানে পিটিআই নেতাদের গ্রেফতারে বাধা দিল আদালত
পাকিস্তানে পিটিআই নেতাদের গ্রেফতারে বাধা দিল আদালত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের গ্রেফতার না করতে সরকারকে আদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার এমন আদেশ দেয় ইসলামাবাদের এ উচ্চ আদালত।ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবীরা তাদের দলের নেতাদের গ্রেফতার না করার বিষয়ে আবেদন করে। পরে পিটিআই দলের এ আবেদন গ্রহণ
করে ইসলামাবাদের ওই উচ্চ আদালত।এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ বলেছেন, স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়টা নিশ্চিত করতে হবে যে পুলিশ বা অন্য কোনো তদন্ত সংস্থা পিটিআই নেতাদের গ্রেফতার করবে না।মসজিদ-ই-নববীতে শাহবাজ শরিফবিরোধী আন্দোলনের ঘটনায় পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান ও অন্য
নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে আদালতের শরণাপন্ন হন পিটিআই) দলের আইনজীবীরা। এরপর ইসলামাবাদ হাইকোর্ট বলেছে, পুলিশ বা অন্য কোনো তদন্ত সংস্থা পিটিআই নেতাদের গ্রেফতার করতে পারবে না। এখনই এসব অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক হেনস্থা বন্ধ করতে হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত