পাকিস্তানের মাটিতে চীনা সেনা ঘাঁটি তৈরিতে অনুমতি দেওয়ার জন্য ইসলামাবাদকে একটানা চাপ দিয়েই চলেছে বেইজিং। গত মাসে করাচিতে চীনাদের উপরে সন্ত্রাস হামলার ঘটনার পর থেকে বেজিংয়ের দাবি, তাদের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য পাকিস্তানে সেনা ঘাটি তৈরি প্রয়োজন।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে হাজার হাজার চীনা কর্মী পাকিস্তানের করাচি, বালুচিস্তান, গিলগিট-বালটিস্তানে কাজ করছেন। এক মাস আগে ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-র এক মহিলা আত্মঘাতী জঙ্গি করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ভ্যানে বিস্ফোরণ ঘটায়। এতে ভ্যানের যাত্রী তিন চিনা নাগরিক ও পাকিস্তানি গাড়ি চালকের প্রাণ যায়। এর পর থেকে কাজের সূত্রে পাকিস্তানে থাকা তাদের দেশের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে চীন। তারা অবিলম্বে পাকিস্তানে নিজেদের সেনা ঘাটি তৈরি করতে চায়। সেই মর্মে ক্রমাগত ইসলামাবাদের উপরে চাপ দিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যে বিভিন্ন জায়গাও দেখা শুরু করেছে চীন। পাকিস্তানের যে সব অঞ্চলে আমেরিকার প্রভাব ছিল, বিশেষ করে স্নায়ু যুদ্ধের সময়, সেই জায়গাগুলি তাদের পছন্দের তালিকায় রয়েছে।
সূত্রের খবর, সেনা ঘাটি তৈরিতে পাক সরকারের ছাড়পত্রের বিনিময়ে চীনও তাদের কিছু সুবিধা দিতে রাজি। যেমন, যে ঋণের বোঝা রয়েছে পাকিস্তানের কাঁধে, তাতে কিছুটা লাঘব করা হবে। বেজিংয়ের কাছে ইসলামাবাদের বকেয়া ঋণের বিষয়টি সুবিধাজনক শর্তে দেখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।
পাকিস্তানের অন্যতম মিত্র রাষ্ট্র চীন। কিন্তু বালুচিস্তানে বারবার হামলার শিকার হতে হচ্ছে চীনা নাগরিকদের। বিশেষ করে, তাদের নিশানা করছে স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন বিএলএ। পাকিস্তানের এই বালুচিস্তান প্রদেশের সীমান্ত ঘেঁষে রয়েছে আফগানিস্তান ও ইরান। অনুপ্রবেশের ঘটনা এখানে অহরহ ঘটে। অনুপ্রবেশকারীদের সন্ত্রাসে ইন্ধনের ঘটনাও চেনা-পরিচিত। ৬০০০ কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে তারা ইতিমধ্যেই একাধিক জঙ্গি হামলা চালিয়েছে। ৩ হাজার
কিলোমিটার দীর্ঘ সড়কটি চীনের উইঘুর অঞ্চলের সঙ্গে পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গদর বন্দরকে যুক্ত করবে। এই সড়কের অনেকটাই যাচ্ছে পাক-অধিকৃত কাশ্মীর দিয়ে। তাই দিল্লি বরাবর এই সড়ক পথ তৈরি নিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছে। যদিও পাক-চীন প্রকল্প অব্যাহত রয়েছে।
সূত্র: আনন্দবাজার
পাকিস্তানে সেনা ঘাঁটি করতে মরিয়া চীন
পাকিস্তানে সেনা ঘাঁটি করতে মরিয়া চীন
পাকিস্তানের মাটিতে চীনা সেনা ঘাঁটি তৈরিতে অনুমতি দেওয়ার জন্য ইসলামাবাদকে একটানা চাপ দিয়েই চলেছে বেইজিং। গত মাসে করাচিতে চীনাদের উপরে সন্ত্রাস হামলার ঘটনার পর থেকে বেজিংয়ের দাবি, তাদের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য পাকিস্তানে সেনা ঘাটি তৈরি প্রয়োজন।চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে হাজার হাজার চীনা কর্মী পাকিস্তানের করাচি, বালুচিস্তান, গিলগিট-বালটিস্তানে কাজ করছেন। এক মাস আগে ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-র এক মহিলা আত্মঘাতী জঙ্গি করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ভ্যানে বিস্ফোরণ ঘটায়। এতে ভ্যানের যাত্রী তিন চিনা নাগরিক ও পাকিস্তানি গাড়ি চালকের প্রাণ যায়। এর পর থেকে কাজের সূত্রে পাকিস্তানে থাকা তাদের দেশের বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
করতে শুরু করেছে চীন। তারা অবিলম্বে পাকিস্তানে নিজেদের সেনা ঘাটি তৈরি করতে চায়। সেই মর্মে ক্রমাগত ইসলামাবাদের উপরে চাপ দিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যে বিভিন্ন জায়গাও দেখা শুরু করেছে চীন। পাকিস্তানের যে সব অঞ্চলে আমেরিকার প্রভাব ছিল, বিশেষ করে স্নায়ু যুদ্ধের সময়, সেই জায়গাগুলি তাদের পছন্দের তালিকায় রয়েছে।সূত্রের খবর, সেনা ঘাটি তৈরিতে পাক সরকারের ছাড়পত্রের বিনিময়ে চীনও তাদের কিছু সুবিধা দিতে রাজি। যেমন, যে ঋণের বোঝা রয়েছে পাকিস্তানের কাঁধে, তাতে কিছুটা লাঘব করা হবে। বেজিংয়ের কাছে ইসলামাবাদের বকেয়া ঋণের বিষয়টি সুবিধাজনক শর্তে দেখা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।পাকিস্তানের অন্যতম মিত্র রাষ্ট্র চীন। কিন্তু বালুচিস্তানে বারবার
হামলার শিকার হতে হচ্ছে চীনা নাগরিকদের। বিশেষ করে, তাদের নিশানা করছে স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন বিএলএ। পাকিস্তানের এই বালুচিস্তান প্রদেশের সীমান্ত ঘেঁষে রয়েছে আফগানিস্তান ও ইরান। অনুপ্রবেশের ঘটনা এখানে অহরহ ঘটে। অনুপ্রবেশকারীদের সন্ত্রাসে ইন্ধনের ঘটনাও চেনা-পরিচিত। ৬০০০ কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে তারা ইতিমধ্যেই একাধিক জঙ্গি হামলা চালিয়েছে। ৩ হাজারকিলোমিটার দীর্ঘ সড়কটি চীনের উইঘুর অঞ্চলের সঙ্গে পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গদর বন্দরকে যুক্ত করবে। এই সড়কের অনেকটাই যাচ্ছে পাক-অধিকৃত কাশ্মীর দিয়ে। তাই দিল্লি বরাবর এই সড়ক পথ তৈরি নিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছে। যদিও পাক-চীন প্রকল্প অব্যাহত রয়েছে। সূত্র: আনন্দবাজার
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত