সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না। বৃহস্পতিবার দেশটির অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী এই খবর জানিয়েছেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি।
কমিটির বৈঠকে সালমান চৌধুরী বলেন, ‘সৌদি আরব ও আমিরাত, দুটি দেশই এখনো পাকিস্তানি পাসপোর্টের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেনি।
তবে তারা একেবারে নিষেধাজ্ঞার সীমা পর্যন্ত গিয়ে থেমে আছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে তা ওঠানো কঠিন হবে।’
কর্মকর্তা বলেন, ‘বর্তমানে সংযুক্ত আরব আমিরাত কেবল নীল (অফিশিয়াল) এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা প্রদান করছে।’
এদিকে মানবাধিকারবিষয়ক সিনেট মানবাধিকার কমিটির প্রধান সামিনা মুমতাজ জেহরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনেক পাকিস্তানি ইউএই গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, এ ধরনের উদ্বেগ থেকেই এই বিধিনিষেধ। কমিটিকে জানানো হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না এবং বর্তমানে খুব কম ভিসাই জারি করা হয়েছে।
তিনি আরো বলেন, এর আগে পাকিস্তানিদের ভিসা প্রদানের জন্য আবেদনের সঙ্গে পুলিশের কাছ থেকে চারিত্রিক সনদপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত। সূত্র : ডন
পাকিস্তানিদের ভিসা ইস্যু স্থগিত করেছে আরব আমিরাত
পাকিস্তানিদের ভিসা ইস্যু স্থগিত করেছে আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না। বৃহস্পতিবার দেশটির অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী এই খবর জানিয়েছেন। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি।কমিটির বৈঠকে সালমান চৌধুরী বলেন, ‘সৌদি আরব ও আমিরাত, দুটি দেশই এখনো পাকিস্তানি পাসপোর্টের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেনি।তবে তারা একেবারে নিষেধাজ্ঞার
সীমা পর্যন্ত গিয়ে থেমে আছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে তা ওঠানো কঠিন হবে।’কর্মকর্তা বলেন, ‘বর্তমানে সংযুক্ত আরব আমিরাত কেবল নীল (অফিশিয়াল) এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা প্রদান করছে।’এদিকে মানবাধিকারবিষয়ক সিনেট মানবাধিকার কমিটির প্রধান সামিনা মুমতাজ জেহরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, অনেক পাকিস্তানি ইউএই গিয়ে
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, এ ধরনের উদ্বেগ থেকেই এই বিধিনিষেধ। কমিটিকে জানানো হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না এবং বর্তমানে খুব কম ভিসাই জারি করা হয়েছে।তিনি আরো বলেন, এর আগে পাকিস্তানিদের ভিসা প্রদানের জন্য আবেদনের সঙ্গে পুলিশের কাছ থেকে চারিত্রিক সনদপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত। সূত্র : ডন
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত