জার্মানিতে অভিবাসীরা বৈধভাবে পাঁচ বছর বসবাস করলেই পাসপোর্ট অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়ে একটি নতুন আইন সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
এটি পার্লামেন্টে পাস হলেই কার্যকর হবে এ আইন। অভিবাসীদের জন্য জার্মানিকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নিয়েছে বর্তমান জোট সরকার। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে বসবাসকারী অভিবাসীদের ১৪ শতাংশেরই জার্মান পাসপোর্ট নেই। এর মধ্যে ১০ বছর বা তার বেশি সময় বসবাস করছেন এমন অভিবাসীর সংখ্যা ৫৩ লাখ। ২০২২ সালে ১ লাখ ৬৮ হাজার ৫৪৫ জন অভিবাসী জার্মান পাসপোর্টের জন্য আবেদন করেন। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার হার বেশ কম।
পাঁচ বছরেই মিলবে জার্মান নাগরিকত্ব
পাঁচ বছরেই মিলবে জার্মান নাগরিকত্ব
জার্মানিতে অভিবাসীরা বৈধভাবে পাঁচ বছর বসবাস করলেই পাসপোর্ট অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়ে একটি নতুন আইন সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এটি পার্লামেন্টে পাস হলেই কার্যকর হবে এ
আইন। অভিবাসীদের জন্য জার্মানিকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নিয়েছে বর্তমান জোট সরকার। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে বসবাসকারী অভিবাসীদের ১৪ শতাংশেরই জার্মান পাসপোর্ট নেই। এর মধ্যে ১০ বছর বা তার
বেশি সময় বসবাস করছেন এমন অভিবাসীর সংখ্যা ৫৩ লাখ। ২০২২ সালে ১ লাখ ৬৮ হাজার ৫৪৫ জন অভিবাসী জার্মান পাসপোর্টের জন্য আবেদন করেন। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার হার বেশ কম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত