রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর পাঁচবিবি বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন, ৩১ জুলাই

পাঁচবিবি বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন, ৩১ জুলাই

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::


কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাড়া দেশে সৃষ্ট সহিংসতার এবং নির্বাচনে প্রার্থীদের অনুরোধের কারনে পাঁচবিবি বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন চার দিন পিছিয়ে নতুন তারিখ ৩১ জুলাই বুধবার নির্ধারন করেছে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ। 

নির্বাচন পরিচালনা কমিটির নির্বাহী সদস্য মোঃ আদম আলী জানান, পাঁচবিবি বণিক সমিতির নির্বাচন আজ ২৭ জুলাই শনিবার হওয়ার কথা ছিল কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাড়া দেশে সৃষ্ট সহিংসতার এবং নির্বাচনে সকল প্রার্থীদের অনুরোধের কারনে নির্বাচনের তারিখ পরির্বতন করে নতুন তারিখ নির্ধারন করা হয়েছে।

তিনি আরও জানান ৯ পদের বিপরীতে সর্ব মোট ২৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন,দপ্তর সম্পাদক পদে ২জন, সহ-দপ্তর সম্পাদক পদে ২ জন, সমাজ সেবা সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন।

এই নির্বাচনকে ঘিরে পাঁচবিবি বাজার এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। সকল প্রার্থীরাই ভোটারদের আকৃষ্ট করতে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।পাঁচবিবি বাজারের অলি-গলি পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার,পোষ্টা ও ফেষ্টনে। এই নির্বাচনে জয়ের লক্ষে প্রার্থীরা নিজ দোকানে বেচাঁকেনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন গনসংযোগ ও প্রচার-প্রচারনা। সকলেই জয়ের ব্যাপারে আশাবাদী। 

খুঁজুন