২৩ আগষ্ট শুক্রবার বৈকাল ৫.০০ টায় পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রসূলপুর উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সহ সকল শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।
ওয়ার্ড সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী আজাদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডাঃ মোঃ সুজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)
আরও বক্তব্য রাখেন আয়মা রসূলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আহসান হাবিব, ইউনিয়ন সেক্রেটারী মোঃ আহাম্মদ আলী, ইউনিয়ন শ্রমিক নেতা নূহ নাজিউল হক। ইউনিয়নের বাইতুলমাল সেক্রেটারী ফারজুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডাক্তার মোঃ সুজাউল করিম বলেন - ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এদেশের দ্বিতীয় স্বাধীনতা বৃথা যেতে দেওয়া হবেনা।। তিনি ঘুষ দূর্ণীতিমুক্ত মানুষের মৌলিক অধিকার ও নিরাপদ বসবাসের নিশ্চয়তা বিধানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহবান জানান।তিনি আরও বলেন বলেন-
‘যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাদের এই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।
উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন ছাত্রজনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আল্লাহ্র কাছে হাত তুলে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে ক্ষমা করুন তাদের সকল নেক আমল কবুল করুন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য একসাথে ঐকবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।
পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাঁচবিবির আয়মা রসূলপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
২৩ আগষ্ট শুক্রবার বৈকাল ৫.০০ টায় পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে রসূলপুর উচ্চবিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সহ সকল শহীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।ওয়ার্ড সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী আজাদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডাঃ মোঃ সুজাউল করিম।বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)আরও বক্তব্য রাখেন আয়মা রসূলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আহসান হাবিব, ইউনিয়ন
সেক্রেটারী মোঃ আহাম্মদ আলী, ইউনিয়ন শ্রমিক নেতা নূহ নাজিউল হক। ইউনিয়নের বাইতুলমাল সেক্রেটারী ফারজুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি ডাক্তার মোঃ সুজাউল করিম বলেন - ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এদেশের দ্বিতীয় স্বাধীনতা বৃথা যেতে দেওয়া হবেনা।। তিনি ঘুষ দূর্ণীতিমুক্ত মানুষের মৌলিক অধিকার ও নিরাপদ বসবাসের নিশ্চয়তা বিধানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহবান জানান।তিনি আরও বলেন বলেন-‘যারা আন্দোলনে নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। যারা আহত
হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাদের এই আত্মত্যাগ আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন ছাত্রজনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আল্লাহ্র কাছে হাত তুলে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে ক্ষমা করুন তাদের সকল নেক আমল কবুল করুন এবং তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করার জন্য একসাথে ঐকবদ্ধভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত