রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর পাঁচবিবিতে পরিছন্নতা কার্যক্রম অভিযানে সাধারণ শিক্ষার্থীরা

পাঁচবিবিতে পরিছন্নতা কার্যক্রম অভিযানে সাধারণ শিক্ষার্থীরা

মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::


জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিছন্নতা অভিযানে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই প্রখর রোদ কে উপেক্ষা করে পৌর শহরে এ পরিছন্ন কার্যক্রমে  অংশ গ্রহণ করেন তারা।

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে রেলস্টেশন মোড়,পাঁচমাথা মোড়, তিনমাথা, বাসস্ট্যান্ড, বারোয়ারী চত্তর রাখীর মোড়সহ পাঁচমাথা, পাঁচবিবি বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানের ময়লা আবর্জনা পরিস্কার করেন।

এতে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

খুঁজুন