মোঃ আবু সুফিয়ান মুক্তার - জয়পুরহাট জেলা প্রতিনিধি::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ এর পক্ষে থেকে পাঁচবিবি উপজেলার গবিন্দপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলামকে নগদ অর্থ সহযোগীতা প্রদান করা হয়েছে।
গত কাল রবিবার বিকেলে ডাঃ ফজলুর রহমান সাঈদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম এর বাড়িতে যান ও অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির খোজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা আমীর ডাঃ মোঃ সুজাউল করিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৬ জুলাই মঙ্গবার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বিদেশী জাতের গরু সহ কয়েকটি বসতঘর পুড়ে অন্তত ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১ টার দিকে ওই বাড়ির গোয়াল ঘড় থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের সব পুরে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার স্টেশনের একট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।