নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী দহগ্রাম করিডোর সীমান্তে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। পরে ওই নারীকে পাটগ্রাম থানা পুলিশে হস্তান্তর করেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তার নাম বলতে নারাজ।
স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা নারী।
আটককৃত রোহিঙ্গা নারীর নাম মোছাঃ রমিদা (২৩)। ওই নারী মৃত, সৈয়দ কবির মেয়ে। তিনি উখিয়ার বালু খালি রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-এর থাকতেন।
পুলিশ জানায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজাস্থ দহগ্রাম করিডোর সীমান্তের মেইন পিলার নং-৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা পরে পাটগ্রাম থানা হেফাজতে গ্রহন করে নারী, শিশু ডেস্কে সহায়তা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মানসিকভাবে বিপযন্ত হওয়ায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাকে আটক করে হস্তান্তর করেন। ওই নারী রোহিঙ্গাকে খোঁজ খবর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে মর্মে জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।
পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী রমিদা আটক
পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী রমিদা আটক
নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী দহগ্রাম করিডোর সীমান্তে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। পরে ওই নারীকে পাটগ্রাম থানা পুলিশে হস্তান্তর করেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তার নাম বলতে নারাজ। স্থানীয় একাধিক জনপ্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ
করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা নারী। আটককৃত রোহিঙ্গা নারীর নাম মোছাঃ রমিদা (২৩)। ওই নারী মৃত, সৈয়দ কবির মেয়ে। তিনি উখিয়ার বালু খালি রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-এর থাকতেন।পুলিশ জানায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজাস্থ দহগ্রাম করিডোর সীমান্তের মেইন পিলার নং-৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা পরে পাটগ্রাম থানা
হেফাজতে গ্রহন করে নারী, শিশু ডেস্কে সহায়তা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মানসিকভাবে বিপযন্ত হওয়ায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাকে আটক করে হস্তান্তর করেন। ওই নারী রোহিঙ্গাকে খোঁজ খবর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে মর্মে জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত