মনিরুল ইসলাম মিহিরঃ ঈদের ঘরমুখো দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। পাশাপাশি ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে ২শ’র ওপর পন্যবাহী ট্রাক।
এরই মধ্যে এই নৌরুটে চলাচলকারী ১৯টি ফেরির সঙ্গে অতিরিক্ত দুইটি ফেরি যুক্ত হয়ে ২১টি হয়েছে । তবে বড় ২ টি ফেরি গোলাম মাওলা ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বিকল হয়ে ভাসমান কারখানায় মেরামতে আছে । ফেরি কমে যাওয়ায় এবং আটকেপড়া-ট্রাকগুলো পারাপার করায় ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপারে সময় বেশী লাগছে। এতে ফেরিতে যানবাহন পারাপারে হিমশিমে পড়েছে ঘাট কর্তৃপক্ষ। বেলা ১২টা পযন্ত পাটুরিয়াঘাটে পারের অপেক্ষায় শতাধিক বাস ও দুইশ’র ওপরে ব্যক্তিগত যানবাহন-প্রাইভেটকার, মাইক্রোবাস ফেরি পারের অপেক্ষায় ছিল। বেলা দুইটার পর যানবাহনের চাপ কিছুটা কমতে থাকে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ বলেন, ঈদযাত্রার ঘরমুখো দক্ষিন-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে। ঈদের ৫দিন আগে থেকে সাধারন পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার রাষ্ট্রীয় ঘোষনা অনুযায়ী নতুন করে কোন ট্রাক ঘাট এলাকায় আসছে না। তবে এই কয়েকদিনের ঘাটে আটকেপড়া ট্রাকগুলো পার করে দেয়া হচ্ছে। আর একারণে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো পারাপারে সময় কিছুটা বেশী লাগছে।
এদিকে ঈদ উপলক্ষ্যে ফেরি বহরে নতুন দুইটি ফেরি গোলাম মাওলা ও কৃষ্ণচুড়া যুক্ত হয়েছে। বিরতিহীনভাবে ফেরিগুলো চলাচল করায় কয়েকটি ফেরি বিকল রয়েছে বলে স্বীকার করে ডিজিএম বলেন, এনায়েতপুরী ফেরিটিকে স্থায়ী মেরামতের জন্য নারায়নগঞ্জের ডকইয়াডে পাঠানা হয়েছে। আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরিটিকে স্থানীয় মধুমতি কারখানায় মেরামত করা হচ্ছে। এই ফেরিটির কিছ যন্ত্রাংশ না থাকায় মেরামতে সময় বেশী লাগছে। এছাড়া সদ্য আসা বড় ফেরি গোলাম মাওলার কিছু ত্রুুটি ধরা পড়েছে। খুব শিগগিরই এটিকে মেরামত করে চলাচলে দেওয়া হবে।
বতমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।
পাটুরিয়ায় তিনটি বড় ফেরি বিকল ঈদযাত্রায় পারাপারে দুর্ভোগ
পাটুরিয়ায় তিনটি বড় ফেরি বিকল ঈদযাত্রায় পারাপারে দুর্ভোগ
মনিরুল ইসলাম মিহিরঃ ঈদের ঘরমুখো দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। পাশাপাশি ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে ২শ’র ওপর পন্যবাহী ট্রাক। এরই মধ্যে এই নৌরুটে চলাচলকারী ১৯টি ফেরির সঙ্গে অতিরিক্ত দুইটি ফেরি যুক্ত হয়ে ২১টি হয়েছে । তবে বড় ২ টি ফেরি গোলাম মাওলা ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বিকল হয়ে ভাসমান কারখানায় মেরামতে আছে । ফেরি কমে যাওয়ায় এবং আটকেপড়া-ট্রাকগুলো পারাপার করায় ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপারে সময় বেশী লাগছে। এতে ফেরিতে যানবাহন পারাপারে হিমশিমে পড়েছে ঘাট কর্তৃপক্ষ। বেলা ১২টা পযন্ত
পাটুরিয়াঘাটে পারের অপেক্ষায় শতাধিক বাস ও দুইশ’র ওপরে ব্যক্তিগত যানবাহন-প্রাইভেটকার, মাইক্রোবাস ফেরি পারের অপেক্ষায় ছিল। বেলা দুইটার পর যানবাহনের চাপ কিছুটা কমতে থাকে।বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ বলেন, ঈদযাত্রার ঘরমুখো দক্ষিন-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে। ঈদের ৫দিন আগে থেকে সাধারন পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার রাষ্ট্রীয় ঘোষনা অনুযায়ী নতুন করে কোন ট্রাক ঘাট এলাকায় আসছে না। তবে এই কয়েকদিনের ঘাটে আটকেপড়া ট্রাকগুলো পার করে দেয়া হচ্ছে। আর একারণে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো পারাপারে সময় কিছুটা বেশী লাগছে। এদিকে ঈদ
উপলক্ষ্যে ফেরি বহরে নতুন দুইটি ফেরি গোলাম মাওলা ও কৃষ্ণচুড়া যুক্ত হয়েছে। বিরতিহীনভাবে ফেরিগুলো চলাচল করায় কয়েকটি ফেরি বিকল রয়েছে বলে স্বীকার করে ডিজিএম বলেন, এনায়েতপুরী ফেরিটিকে স্থায়ী মেরামতের জন্য নারায়নগঞ্জের ডকইয়াডে পাঠানা হয়েছে। আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরিটিকে স্থানীয় মধুমতি কারখানায় মেরামত করা হচ্ছে। এই ফেরিটির কিছ যন্ত্রাংশ না থাকায় মেরামতে সময় বেশী লাগছে। এছাড়া সদ্য আসা বড় ফেরি গোলাম মাওলার কিছু ত্রুুটি ধরা পড়েছে। খুব শিগগিরই এটিকে মেরামত করে চলাচলে দেওয়া হবে। বতমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত