রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় পদ্মা ও মেঘনা নদীর নামেই নতুন দুই বিভাগ

পদ্মা ও মেঘনা নদীর নামেই নতুন দুই বিভাগ

বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে ‘পদ্মা’ আর কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে ‘মেঘনা’ নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ হচ্ছে, এমন ঘোষণা আগেই দিয়েছেন সরকারের নীতিনির্ধারকেরা। এটি হলে দেশে প্রশাসনিক বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টি।

আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা রয়েছে। এই সভার আলোচ্যসূচিতে নতুন দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব ওঠার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হবে।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে অনুমোদিত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিকারের সদস্য হিসেবে থাকেন সরকারের কয়েকজন মন্ত্রী ও সচিব।

বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

খুঁজুন