ঘুষ নেওয়া ও অবৈধভাবে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকাসহ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
মঙ্গলবার (১৪ জুন) অর্থমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বুধবার (১৫ জুন) মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ড. মোশাররফ হোসেন ২০২০ সালের সেপ্টেম্বরে আইডিআর-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর পার হতে না হতেই দুর্নীতির অভিযোগে পদ ছাড়তে বাধ্য হলেন তিনি।
একাধিক লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. এম মোশাররফ হোসেন। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এম মোশাররফ হোসেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাসহ বিমা বিষয়ে এমবিএ ডিগ্রি করেছেন মোশাররফ হোসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিমা শিল্প ও বিনিয়োগ বিষয়ে গবেষণা কার্য সম্পাদন করে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পদত্যাগ করেছেন বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান
পদত্যাগ করেছেন বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান
ঘুষ নেওয়া ও অবৈধভাবে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকাসহ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।মঙ্গলবার (১৪ জুন) অর্থমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বুধবার (১৫ জুন) মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।ড. মোশাররফ হোসেন ২০২০ সালের সেপ্টেম্বরে
আইডিআর-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর পার হতে না হতেই দুর্নীতির অভিযোগে পদ ছাড়তে বাধ্য হলেন তিনি।একাধিক লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. এম মোশাররফ হোসেন। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের
দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এম মোশাররফ হোসেন।বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাসহ বিমা বিষয়ে এমবিএ ডিগ্রি করেছেন মোশাররফ হোসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিমা শিল্প ও বিনিয়োগ বিষয়ে গবেষণা কার্য সম্পাদন করে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত