নতুন পে-স্কেল নিয়ে সরকারের 'তালবাহানা'র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সচিবালয়। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্তি পরিষদের ব্যানারে শত শত কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ মিছিল করেছেন। "পে-স্কেল নিয়ে তালবাহানা চলবে না, চলবে না" স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সংগঠনের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে সকাল থেকেই বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হতে শুরু করেন। এরপর মিছিলটি সচিবালয়ের বিভিন্ন গেট ঘুরে প্রধান রাস্তা ধরে বাদাম চত্বরে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া এক কর্মচারী জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। কিন্তু নতুন পে-স্কেল নিয়ে সরকার কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানাচ্ছে না।
বারবার শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, যা তাদের হতাশ করছে।
আরেকজন কর্মকর্তা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অপেক্ষা করছি। বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকার যদি দ্রুত এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।"
বিক্ষোভ মিছিলে বক্তারা সরকারের প্রতি অবিলম্বে পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং দ্রুত নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি হাতে নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে এখনো এই বিক্ষোভ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, সরকারি কর্মচারীদের এই ক্রমবর্ধমান অসন্তোষ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অবিলম্বে পে-স্কেল বাস্তবায়ন হলে অসন্তোষ এড়ানো সম্ভব তা না হলে সচিবালয়সহ সারা দেশে কর্মচারিদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশংকা আছে।