শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত পি কে হালদারের ২২ বছর কারাদণ্ড

পি কে হালদারের ২২ বছর কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা দুদকের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি ১৩ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রবিবার এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের দায়ে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মানি লন্ডারিংয়ের দায়ে পি কে হালদারের ১৩ সহযোগীর প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন। পি কে হালদারের বিরুদ্ধে আরো ৩৫টি মানি লন্ডারিং মামলার তদন্ত চলছে।

রায় ঘোষণার আগে কারাগারে থাকা পি কে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারী, ঘনিষ্ঠ সহযোগী সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা ও অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হয়।

পলাতক অন্য আসামিরা হলেন পি কে হালদারের মা লীলাবতী হালদার, ভাই প্রীতিশ কুমার হালদার, সহযোগী অমিতাভ অধিকারী, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

খুঁজুন