কুখ্যাত অর্থপাচারকারী পিকে হালদার পশ্চিমবঙ্গে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পি কে হালদার বাংলাদেশের ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেকদিন ধরেই চাচ্ছি। সে অ্যারেস্ট হয়েছে। আমাদের কাছে এখনও অফিশিয়ালি দেশে আসেনি। আমাদের যা কাজ তা আইনগতভাবে আমরা করব।
জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ শীর্ষক’ এক সেমিনারে তিনি একথা বলেন। ‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম’ নামে একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী আজকের আধুনিক বাংলাদেশ করে দিয়েছেন। আজ যেখানেই যাই সেখানেই আমাদের প্রথমে জিজ্ঞাসা করে তোমাদের প্রধানমন্ত্রীর কৌশলটা কী? কীভাবে তিনি পরিবর্তনটা আনলেন। আমাদের কাছে শুধু একটি কথাই বলার- তিনি দেশকে ভালোবাসেন, জনগনকে ভালোবাসেন। তিনি একজন দূরদর্শী নেতা।
বঙ্গবন্ধুর দুই কন্যা আজ জীবিত বলেই বাংলাদেশকে এই পর্যায়ে দেখতে পাচ্ছি’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা যখন আসে অনেক কথাই বলতে ইচ্ছে করে। কারণ যেগুলো আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যেগুলো তার সাথে থেকে আমি জেনেছি। তার যে কঠোর পরিশ্রম তার যে দূরদর্শিতা; এটা কারও সঙ্গে তুলনা হয় না।
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারটি আয়োজিত হয়।
পি কে হালদারের ব্যাপারে আনুষ্ঠানিক তথ্য পেলে ব্যবস্থা
পি কে হালদারের ব্যাপারে আনুষ্ঠানিক তথ্য পেলে ব্যবস্থা
কুখ্যাত অর্থপাচারকারী পিকে হালদার পশ্চিমবঙ্গে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পি কে হালদার বাংলাদেশের ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেকদিন ধরেই চাচ্ছি। সে অ্যারেস্ট হয়েছে। আমাদের কাছে এখনও অফিশিয়ালি দেশে আসেনি। আমাদের যা কাজ তা আইনগতভাবে আমরা করব।জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ শীর্ষক’
এক সেমিনারে তিনি একথা বলেন। ‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম’ নামে একটি সংগঠন এই সেমিনারের আয়োজন করে।আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী আজকের আধুনিক বাংলাদেশ করে দিয়েছেন। আজ যেখানেই যাই সেখানেই আমাদের প্রথমে জিজ্ঞাসা করে তোমাদের প্রধানমন্ত্রীর কৌশলটা কী? কীভাবে তিনি পরিবর্তনটা আনলেন। আমাদের কাছে শুধু একটি কথাই বলার- তিনি দেশকে ভালোবাসেন, জনগনকে ভালোবাসেন। তিনি একজন দূরদর্শী নেতা।বঙ্গবন্ধুর দুই কন্যা
আজ জীবিত বলেই বাংলাদেশকে এই পর্যায়ে দেখতে পাচ্ছি’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কথা যখন আসে অনেক কথাই বলতে ইচ্ছে করে। কারণ যেগুলো আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যেগুলো তার সাথে থেকে আমি জেনেছি। তার যে কঠোর পরিশ্রম তার যে দূরদর্শিতা; এটা কারও সঙ্গে তুলনা হয় না।বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারটি আয়োজিত হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত