মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর পিকআপ যোগে বহনকালে ৭০ কেজি গাঁজা সহ দু' জনকে আটক করেছে র‌্যাব

পিকআপ যোগে বহনকালে ৭০ কেজি গাঁজা সহ দু' জনকে আটক করেছে র‌্যাব

শহিদুল ইসলাম জি এম মিঠন :

পিকআপে অভিনব কায়দায় ফিটিং করে গাঁজা বহনকালে র‌্যাবের অভিযান, ৭০ কেজি গাঁজা উদ্ধার সহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, রবিবার ২৩ জুলাই দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার  মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন কেচির মোড় এলাকা হতে ৭০ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করা হয়। এসময় গাঁজা বহণের কাজে নিয়োজিত পিকআপটিও জব্দ করা হয়। 

আটককৃত ২ জন হলেন, নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ থানাধীন চর কলমী গ্রামের ইউনুছ আলীর ছেলে ইব্রাহিম খলিল (৫৩) ও 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আব্দুর রহিম (২৫)।

র‌্যাব আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেচির মোড় নামক স্থানে চেকপোস্ট স্থাপনা করে ৭০ কেজি গাঁজা পরিবহনকালে উপরোক্ত ২ জন মাদক ব্যবসায়ীকে পিকআপ সহ হাতেনাতে আটক করা হয়। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ২ জন জানান তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেন এবং আটককৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাব।

এব্যাপারে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব।

খুঁজুন