পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞার পরও মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছে। তবে মোটরসাইকেল চালিয়ে নয়, পিকআপে তুলে নিয়ে।
সোমবার (২৭ জুন) সকালে দেখা যায়, পিকআপ ভাড়া করে তাতে মোটরসাইকেল তুলে নিয়ে কয়েকজন চালক পদ্মা সেতু পার হচ্ছেন।
এক মোটরসাইকেল চালক বলেন, সেতুর ওপারে কাজ আছে। সরকার সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু সেতু তো পার হওয়া দরকার। এ কারণে পিকআপে করে এই কায়দায় পার হচ্ছি।
পিকআপ ভাড়ার বিষয়ে তিনি বলেন, মোটরসাইকেল প্রতি ৪০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে।
গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার থেকে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর অনেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন। কেউ কেউ নির্দেশনা অমান্য করে গাড়ি থেকে নেমে সেতুতে ছবি তোলেন। যানবাহনের বড় অংশ ছিল মোটরসাইকেল।
গতকাল রাতেই সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল
পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞার পরও মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছে। তবে মোটরসাইকেল চালিয়ে নয়, পিকআপে তুলে নিয়ে।সোমবার (২৭ জুন) সকালে দেখা যায়, পিকআপ ভাড়া করে তাতে মোটরসাইকেল তুলে নিয়ে কয়েকজন চালক পদ্মা সেতু পার হচ্ছেন।এক মোটরসাইকেল চালক বলেন, সেতুর
ওপারে কাজ আছে। সরকার সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু সেতু তো পার হওয়া দরকার। এ কারণে পিকআপে করে এই কায়দায় পার হচ্ছি।পিকআপ ভাড়ার বিষয়ে তিনি বলেন, মোটরসাইকেল প্রতি ৪০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে।গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার থেকে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত
করে দেওয়া হয়। এরপর অনেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন। কেউ কেউ নির্দেশনা অমান্য করে গাড়ি থেকে নেমে সেতুতে ছবি তোলেন। যানবাহনের বড় অংশ ছিল মোটরসাইকেল।গতকাল রাতেই সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত