যুক্তরাজ্যে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করতে এবার ইংল্যান্ডে একবার ব্যবহারযোগ্য খাবারের প্লেট-চামচ-কাঁটাচামচ নিষিদ্ধ করা হয়েছে। রোববার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পরিবেশমন্ত্রী থেরেসে কফি।
মন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে প্রায় পুরো যুক্তরাজ্যেই প্লাস্টিকের প্লেট-চামচ নিষিদ্ধ হলো। কারণ স্কটল্যান্ড ও ওয়েলসে আগেই এসব নিষিদ্ধ করা হয়েছিল। এখন কেবল বাকি আছে নর্দার্ন আয়ারল্যান্ড।
এক সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে প্রতিদিন বাড়তে থাকা প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পরিবেশকর্মীরাও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ইংল্যান্ডে প্রতি বছর গড়ে ১১০ কোটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট এবং ৪০০ কোটি চামচ-কাঁটাচামচ ব্যবহৃত হয়; এবং মাথাপিছু হিসেবে এক একজন ইংল্যান্ডবাসী প্রতি বছর ব্যবহার করেন অন্তত ১৮টি প্লেট এবং ৩৭টি চামচ-কাঁটা চামচ।
প্লাস্টিকের প্লেট-চামচ নিষিদ্ধ করল ইংল্যান্ড
প্লাস্টিকের প্লেট-চামচ নিষিদ্ধ করল ইংল্যান্ড
যুক্তরাজ্যে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করতে এবার ইংল্যান্ডে একবার ব্যবহারযোগ্য খাবারের প্লেট-চামচ-কাঁটাচামচ নিষিদ্ধ করা হয়েছে। রোববার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পরিবেশমন্ত্রী থেরেসে কফি।মন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে প্রায় পুরো যুক্তরাজ্যেই প্লাস্টিকের প্লেট-চামচ নিষিদ্ধ হলো।
কারণ স্কটল্যান্ড ও ওয়েলসে আগেই এসব নিষিদ্ধ করা হয়েছিল। এখন কেবল বাকি আছে নর্দার্ন আয়ারল্যান্ড।এক সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে প্রতিদিন বাড়তে থাকা প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পরিবেশকর্মীরাও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।সরকারি তথ্য
অনুযায়ী, যুক্তরাজ্যের ইংল্যান্ডে প্রতি বছর গড়ে ১১০ কোটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট এবং ৪০০ কোটি চামচ-কাঁটাচামচ ব্যবহৃত হয়; এবং মাথাপিছু হিসেবে এক একজন ইংল্যান্ডবাসী প্রতি বছর ব্যবহার করেন অন্তত ১৮টি প্লেট এবং ৩৭টি চামচ-কাঁটা চামচ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত