শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত পলাতক আসামি আলাউদ্দীন গ্রেফতার

পলাতক আসামি আলাউদ্দীন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি ঃ

চাঞ্চল্যকর বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি  আলাউদ্দীনকে (৩২)গ্রেফতার করেছে পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ জুলাই) ভোরে আলাউদ্দীনের শ্বশুর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা হতে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা নিয়ে আসা হয়। পরবর্তীতে শনিবার ১৬ (জুলাই) দুপুরে চীফজুডিসিয়ার মেজিস্ট্রেট আদালতে হাজির  করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিজ্ঞ বিচারক অলরাম কার্জী আসামিকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামী আলাউদ্দীন উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর ভূমি অফিস পাড়ার মোঃ হাবিবুর রহমানের ছেলে। ওই সময় সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল। 

পুলিশ সুত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে কিছু দুষ্কৃতিকারী। আলোচিত এ হত্যাকান্ডে বিজ্ঞ আদালত ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদন্ড এবং বাকী ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আটটি আপিল ও সাতটি জেল আপিল করেন আসামিরা। এসব আপিল ও ডেথ্ রেফারেন্সের শুনানি একসঙ্গে নিয়ে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট।

এদিকে আটোয়ারী পুলিশ জানায়,সুত্রাপুর থানার মামলা নং -৮/ডিসেম্বর ২০১২, জি.আর -৩৬৭/২০১২ মোতাবেক দ্রুত বিচার ট্রাইব্যুনাল, নম্বর -৪ এর বিজ্ঞ বিচারক কর্তৃক ইস্যুকৃত ওয়ারেন্টের সুত্র ধরে ওই মামলার ১৩ নম্বর পলাতক আসামি আলাউদ্দীনকে আটক করা হয়

এছাড়াও আলাউদ্দীনের নামে সুত্রাপুর থানায় আলোচিত এ ঘটনার পূর্বে আরেকটি মামলায় তার ওয়ারেন্ট ইস্যু ছিল। যার মামলা নম্বর-১৫/নভেম্বর ২০১২, জি.আর ৩৫০/২০১২।

মামলার পর থেকে সে ঢাকার কোনাবাড়ী সহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। পলাতক থাকা অবস্থায় প্রেম করে ২০১৬ সালে বিয়ে করে সে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা আলাউদ্দীনের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় (১৫ জুলাই) তাকে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়। পরে  (১৬ জুলাই) সকালে আলাউদ্দীনকে হাজির করলে  পঞ্চগড় দুপুরে আদালতের নির্দেশ ক্রমে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করা 

খুঁজুন