পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা
রিজওয়ানা হাসান জানিয়েছেন, পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ
নিষিদ্ধ। কোনো ক্রেতাকে আগামী ১ নভেম্বর থেকে এ ব্যাগ দেয়া যাবে না। এছাড়া পলিথিন
ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো
হবে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, আগামী ১ অক্টোবর থেকে
সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না। এমনকি ক্রেতাদের
এ ধরনের ব্যাগ দেয়াও যাবে না।
তিনি আরও জানিয়েছিলেন, পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপারশপ বা
শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ রাখা হবে ক্রেতাদের জন্য।
এ উদ্দেশে ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়
১ অক্টোবরের শপিং ব্যাগ নিষিদ্ধের ব্যাপারে ব্যাপকভাবে প্রচারণা চালানোর কথাও
জানিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি
প্রকাশের কথাও জানিয়েছিলেন তিনি।
এবার পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়টি বাস্তবায়নে সব ধরনের
কাঁচা বাজারেও অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে এ ধরনের ব্যাগ যেন আর উৎপাদন না
হয়, সেজন্য
কারখানাগুলোয়ও অভিযান চালানো হবে।
পলিথিন ব্যাগ ১ নভেম্বর থেকে নিষিদ্ধ
পলিথিন ব্যাগ ১ নভেম্বর থেকে নিষিদ্ধ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ। কোনো ক্রেতাকে আগামী ১ নভেম্বর থেকে এ ব্যাগ দেয়া যাবে না। এছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।এর আগে গত ৯ সেপ্টেম্বর সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, আগামী
১ অক্টোবর থেকে সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না। এমনকি ক্রেতাদের এ ধরনের ব্যাগ দেয়াও যাবে না।তিনি আরও জানিয়েছিলেন, পলিথিনের বিকল্প হিসেবে প্রতিটি সুপারশপ বা শপের সামনে পাট ও কাপড়ের ব্যাগ রাখা হবে ক্রেতাদের জন্য।এ উদ্দেশে ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ১ অক্টোবরের শপিং
ব্যাগ নিষিদ্ধের ব্যাপারে ব্যাপকভাবে প্রচারণা চালানোর কথাও জানিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের কথাও জানিয়েছিলেন তিনি। এবার পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়টি বাস্তবায়নে সব ধরনের কাঁচা বাজারেও অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে এ ধরনের ব্যাগ যেন আর উৎপাদন না হয়, সেজন্য কারখানাগুলোয়ও অভিযান চালানো হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত