পল্লবী দে’র পর আবার রহস্যমৃত্যুর ঘটনা টলিউডে। এবার মৃত্যু হয়েছে অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিদিশার মরদেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে বিদিশার মরদেহ। কিন্তু কীভাবে তার মৃত্যু হয়েছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি।
অভিনেত্রীর মরদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিদিশার প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাদের কাছেও ধোঁয়াশা রয়েছে।
নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
পল্লবীর পর এবার বিদিশা, আবার রহস্যমৃত্যু টলিউডে
পল্লবীর পর এবার বিদিশা, আবার রহস্যমৃত্যু টলিউডে
পল্লবী দে’র পর আবার রহস্যমৃত্যুর ঘটনা টলিউডে। এবার মৃত্যু হয়েছে অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিদিশার মরদেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে বিদিশার
মরদেহ। কিন্তু কীভাবে তার মৃত্যু হয়েছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি।অভিনেত্রীর মরদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে
নিশ্চিত হওয়া যাবে।বিদিশার প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাদের কাছেও ধোঁয়াশা রয়েছে।নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত