পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিন পর্যন্ত মৃতদেহ মিলেছে ৬৮ জনের। এখনো নিখোঁজ আছেন চারজন। তাদের উদ্ধারে আজও চলছে কার্যক্রম।
উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনে সন্ধ্যা পর্যন্ত ১৭টি মৃতদেহ পাওয়া যায়। দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জ এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিভিন্ন নদী-উপনদী থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। আর জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৬৮ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ২১ জন শিশু, ৩০ জন নারী ও পুরুষ ১৭ জন। তবে ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। গত রবিবার দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে শতাধীক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি।
পঞ্চগড় ট্রাজেডি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮
পঞ্চগড় ট্রাজেডি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিন পর্যন্ত মৃতদেহ মিলেছে ৬৮ জনের। এখনো নিখোঁজ আছেন চারজন। তাদের উদ্ধারে আজও চলছে কার্যক্রম।উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনে সন্ধ্যা পর্যন্ত ১৭টি মৃতদেহ পাওয়া যায়। দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জ এবং
পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিভিন্ন নদী-উপনদী থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। আর জেলা প্রশাসনের জরুরি তথ্য কেন্দ্রের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৬৮ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ২১ জন শিশু, ৩০ জন
নারী ও পুরুষ ১৭ জন। তবে ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। গত রবিবার দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে শতাধীক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত