রফিকুল ইসলাম পঞ্চগড় ঃ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঘুমানোর সময়ে বাবার শরীরের চাপায় সমাপ্তি হাজদা নামে (৩) মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) গভির রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুর আদিবাসী পল্লিতে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু সমাপ্তি হাজদা একই এলাকার শনিরাম হাজদার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে শিশুটিকে নিয়ে তার মা পাটি বিছিয়ে বিছানার নিচে ফ্লোরে ঘুমাচ্ছিলো। এক সময় শিশুটির বাবা শনিরাম বাড়িতে এসে বিছানায় ঘুমাতে গেলে ঘুমের ঘোরে নিচে থাকা শিশুটির উপর পড়ে যায়। এতে শনিরামের শরীরের চাপায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়। আজ সোমবার (১১ জুলাই) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের প্রাখমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। আটোয়ারী থানার এসআই শাহিন আল মামুন বলেন, পারিবারিক ও স্থানীয় ভাবে জানা যায় বাবা শনিরাম নেশাগ্রস্ত ছিলো। মাঝে মধ্যে নেশা করে বাড়িতে আসতো। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড়ের আটোয়ারীতে বাবার শরীরের চাপায় শিশু সন্তানের মৃত্যু
পঞ্চগড়ের আটোয়ারীতে বাবার শরীরের চাপায় শিশু সন্তানের মৃত্যু
রফিকুল ইসলাম পঞ্চগড় ঃপঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঘুমানোর সময়ে বাবার শরীরের চাপায় সমাপ্তি হাজদা নামে (৩) মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) গভির রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুর আদিবাসী পল্লিতে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু সমাপ্তি হাজদা একই এলাকার শনিরাম হাজদার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে শিশুটিকে নিয়ে
তার মা পাটি বিছিয়ে বিছানার নিচে ফ্লোরে ঘুমাচ্ছিলো। এক সময় শিশুটির বাবা শনিরাম বাড়িতে এসে বিছানায় ঘুমাতে গেলে ঘুমের ঘোরে নিচে থাকা শিশুটির উপর পড়ে যায়। এতে শনিরামের শরীরের চাপায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়। আজ সোমবার (১১ জুলাই) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের প্রাখমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। আটোয়ারী থানার এসআই শাহিন আল
মামুন বলেন, পারিবারিক ও স্থানীয় ভাবে জানা যায় বাবা শনিরাম নেশাগ্রস্ত ছিলো। মাঝে মধ্যে নেশা করে বাড়িতে আসতো। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত