পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীর নৌকাডুবিতে মঙ্গলবার সকালে আরও সাত জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। এখনও ১২ জন নিখোঁজ থাকার দাবি করেছেন স্বজনেরা ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জিল্লুর রহমান জানান,মঙ্গলবার সকালে করতোয়ার আউলিয়া ঘাটে দু'জন , দেবীগঞ্জে তিনজন এবং দিনাজপুরের ঝাড়বাড়ি থেকে দুইজনের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এর আগে সকাল থেকে পঞ্চগড়সহ আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আট ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন। রোববার দুপুরে বোদার আউলিয়া ঘাট এলাকায় এই নৌকাডুবি হয়।
পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৫৮ জন
পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৫৮ জন
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীর নৌকাডুবিতে মঙ্গলবার সকালে আরও সাত জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। এখনও ১২ জন নিখোঁজ থাকার দাবি করেছেন স্বজনেরা ।ফায়ার সার্ভিসের কর্মকর্তা জিল্লুর রহমান জানান,মঙ্গলবার সকালে করতোয়ার
আউলিয়া ঘাটে দু'জন , দেবীগঞ্জে তিনজন এবং দিনাজপুরের ঝাড়বাড়ি থেকে দুইজনের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এর আগে সকাল থেকে পঞ্চগড়সহ
আশপাশের জেলার ফায়ার সার্ভিসের আট ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা তিনটি দলের ৯জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন। রোববার দুপুরে বোদার আউলিয়া ঘাট এলাকায় এই নৌকাডুবি হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত