শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ার পক্ষে নয় জাতীয় রাজস্ব বোর্ড

পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ার পক্ষে নয় জাতীয় রাজস্ব বোর্ড

আমদানি নিয়ন্ত্রণ করলে দেশেই তার উৎপাদন বাড়ে এমন পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়ার পক্ষে নয় জাতীয় রাজস্ব বোর্ড। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক প্রতিষ্ঠান বিডা,বেজা বেপজারসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।

আগামী বাজেটের নীতি সুবিধা তৈরির অংশ হিসেবে বিডা, বেজাসহ বিভিন্ন সংস্থার সঙ্গে মত বিনিময় করে জাতীয় রাজস্ব বোর্ড। এসময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অব্যাহতিসহ নানা পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দেয়ার দাবি জানানো হয়।
এনবিআর চেয়ারম্যান জানান বাজেটে বিদেশি বিনিয়োগকারিদের ঢালাও ভাবে নয় বরং যুক্তি সংগত সুবিধা দেয়া হবে!

এনবিআর চেয়ারম্যান জানান বলেন, অটোমেশন হলে কমবে জটিলতা। আশ্বস্ত করেন, বন্ড সুবিধা সহজ করারও।
এসময় করপোরেট কর কমানো, অগ্রীম করের বোঝা হালকা করা ও উদ্যোক্তাদের অডিট ভীতি দুর করতে আগামী বাজেটে বিশেষ নজর দেয়ার তাগিদ দেন অংশীজনরা

 

খুঁজুন