নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের চাকায় আরাফাত (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে এই সড়কে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় সকল প্রকার যানবাহন।
নিহত আরাফাত উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. সোহেল মিয়ার ছেলে ও স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা কার্যক্রমের শিশু শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়িতে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় শিশু আরাফাত। পড়া শেষে পায়ে হেটে বাসার দিকে ফিরছিলো। এই সময় বাড়ির সামনে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মারা যায় শিশু আরাফাত।
নিহত শিশু আরাফাতের বাবা মো. সোহেল মিয়া বলেন, প্রাইভেট পড়ে আমার ছেলে রাস্তার এক সাইড দিয়েই বাড়ি আসতেছিল। ট্রাক ডাবল ওভারটেক করতে গিয়ে আমার ছেলের উপরে তুলে দেয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. সাদেকুজ্জামান বলেন, লোকজন সড়কটি অবরোধ করে রেখেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি। তাছাড়াও ঘাতক ট্রাকটি আটকের জন্য চেষ্টা অবাহ্যত রয়েছে।
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হয়নি শিশু আরাফাতের
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হয়নি শিশু আরাফাতের
নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের চাকায় আরাফাত (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে এই সড়কে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় সকল প্রকার যানবাহন। নিহত আরাফাত উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো.
সোহেল মিয়ার ছেলে ও স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা কার্যক্রমের শিশু শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়িতে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় শিশু আরাফাত। পড়া শেষে পায়ে হেটে বাসার দিকে ফিরছিলো। এই সময় বাড়ির সামনে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মারা যায় শিশু আরাফাত। নিহত শিশু আরাফাতের
বাবা মো. সোহেল মিয়া বলেন, প্রাইভেট পড়ে আমার ছেলে রাস্তার এক সাইড দিয়েই বাড়ি আসতেছিল। ট্রাক ডাবল ওভারটেক করতে গিয়ে আমার ছেলের উপরে তুলে দেয়। আমি এর সুষ্ঠ বিচার চাই। এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. সাদেকুজ্জামান বলেন, লোকজন সড়কটি অবরোধ করে রেখেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি। তাছাড়াও ঘাতক ট্রাকটি আটকের জন্য চেষ্টা অবাহ্যত রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত