শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা পরাজয়ের কারণ জানালেন বাবর আজম

পরাজয়ের কারণ জানালেন বাবর আজম

ইয়াশফি রহমান : টুর্নামেন্টের শুরু থেকে পাকিস্তানকে ফেবারিট মানা হচ্ছিল।তবে সুপার ফোরে টানা ৪ ম্যাচ জয়ে বাবর আজমদের উপর চোখ রাঙাচ্ছিল দাসুন শানাকারা। ফাইনালের তারই প্রতিফলন ঘটল। যদিও শ্রীলংকার শুরুটা ছিল একবারে নড়বড়ে। পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও হারিস রউফের তোপে ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে শ্রীলংকা। ১০০ রানও পার হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়।

আর সেখান থেকে আর মাত্র ২ উইকেট খুইয়ে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে শ্রীলংকা, যা নির্ধারিত ২০ ওভারে পার করতে পারেনি পাকিস্তান। ২৩ রানে হেরে যায় বাবর আজমের দল।

বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসের মাশুল গুনেছে পাকিস্তান। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সে কথাই জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার মতে, বাজে ফিল্ডিংয়ের কারণেই ফাইনালে হেরেছে তার দল।

দাসুন শানাকাদের অভিনন্দন জানিয়ে বাবর আজম বলেন, ‘শ্রীলংকা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তবে আমাদের ফিল্ডিং আজ কোনোভাবেই ভালো ছিল না। খুবই বাজে হয়েছে। তাছাড়া আমাদের মিডল অর্ডার যেভাবে চেয়েছিলাম, সেভাবে ক্লিক করেনি। আমরা শুরুতে তাদের চেপে ধরেছিলাম। কিন্তু শেষটা হয়নি। আমরা যেভাবে চেয়েছি সেভাবে শেষ করতে পারিনি। একটা জুটিই সেখান থেকে বের করে নিয়েছে তাদেরকে। 


খুঁজুন