রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর প্রবীণ জনগোষ্ঠির সুযোগ-সুবিধা বাড়ানোর তাগিদ

প্রবীণ জনগোষ্ঠির সুযোগ-সুবিধা বাড়ানোর তাগিদ

বুলবুল আহমেদ সোহেল ঃ

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ এই শ্লোগানকে সামনে রেখে পহেলা অক্টোবর আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপত্বি করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার।

সহকারী পরিচালক মো. সোলায়মানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন মিয়া, কেএম ইশমাম,  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক তালুকদার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম প্রমুখ।

 আলোচনা সভায় বক্তারা, প্রবীণরা অবহেলিত। তাই প্রবীণদের কল্যাণে সরকারী সুযোগ সুবিধা ও হাসপাতালে সেবা বাড়ানোর তাগিদ দেন তারা।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও দেশের সম্পদ। তাই তাদের প্রতি অবহেলা নয়, যথাযথ সম্মান দিতে হবে। দেশের প্রবীণ জনগোষ্ঠি অবহেলিত। এ কারণে সরকার পিতা-মাতার ভরণ-পোষণ আইন করেছেন। ছেলে-মেয়ের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে কোন পিতা-মাতাকে প্রবীন নিবাসে যেতে না হয়। তিনি বলেন, আজকে যারা নবীন, আগামীতে তারাই প্রবীণ। প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগাতে হবে। প্রবীণদের পরামর্শ সমাজ ও দেশ এগিয়ে যাবে। তাহলে আমরা উন্নত জাতিতে পরিণত হতে পারবো। তিনি প্রবীণদের কল্যানে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভার শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

খুঁজুন