সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর প্রবীণ মৌলভী আব্দুল কাদির'র (রহ) জানাজা ও দাফন সম্পন্ন

প্রবীণ মৌলভী আব্দুল কাদির'র (রহ) জানাজা ও দাফন সম্পন্ন

 শফিউল আলম,স্টাফ রিপোর্টার : 


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি,পাড়ুয়া বদিকোনা  গ্রামের প্রবীণ মৌলভী আব্দুল কাদির'র (রহ) জানাজা সম্পন্ন হয়েছে।

সূত্রে জানাযায় সোমবার বিকেল ৩ টায় সিলেটের স্থানীয় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তাঁকে পাড়ুয়া বদিকোনা মসজিদের সামনের কবরস্থানে সমাহিত করা হয়েছে। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

 ০২ রা জানুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে পাড়ুয়া শাহী ঈদগাহ মাঠে তাঁর বড় ছেলে হাফিজ মাওলানা ফয়সল আহমদের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়। 

জানাজায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম  সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ, কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির, কাজিরবাজার মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুল হাসিব, পাড়ুয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি সিকন্দর আলী, হাফিজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সালেহ আহমদ,হাজি আবুল বশর, হাফিজ মাওলানা ফখর উদ্দিন, ইউপি সদস্য মোঃলিটন আহমদ প্রমূখ । 

এ-সময় পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল হাসিব।

এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন তেলিখাল মাদ্রাসার শিক্ষক মাওলানা রুহুল আমিন ও মাওলানা ওলিউর রহমান, হাজি আব্দুল মতিন মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন সিরাজী, জামিয়া রাহমানিয়া থানা সদর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ ইয়াকুব ছাতকী এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন।

কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

খুঁজুন