পর্দা উঠেছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)। ১১টি ক্লাব নিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হলো ৫০ ওভারের এই আসর।
ডিপিএলে খেলছে না প্রাইম দোলেশ্বর। টানা দশমবারের মতো এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন।
মিরপুরে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মার্শাল আইয়ুব। তারা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
প্রথম দিনের খেলায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড টস হেরে ব্যাটিং করছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট লিমিটেডের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টস হেরে ব্যাটিং করছে দীর্ঘ ১৩ বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা সিটি ক্লাবের বিপক্ষে। পাশের ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাটিং করছে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।
পর্দা উঠল ডিপিএলের
পর্দা উঠল ডিপিএলের
পর্দা উঠেছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)। ১১টি ক্লাব নিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হলো ৫০ ওভারের এই আসর।ডিপিএলে খেলছে না প্রাইম দোলেশ্বর। টানা দশমবারের মতো এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন।মিরপুরে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন বিসিবির প্রধান নির্বাহী
নিজাম উদ্দিন চৌধুরী ও সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ। সঙ্গে ছিলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মার্শাল আইয়ুব। তারা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।প্রথম দিনের খেলায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড টস হেরে ব্যাটিং করছে
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট লিমিটেডের বিপক্ষে। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টস হেরে ব্যাটিং করছে দীর্ঘ ১৩ বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা সিটি ক্লাবের বিপক্ষে। পাশের ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাটিং করছে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত