রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি প্রকট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি প্রকট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি প্রকট, তাই নিরাপত্তার কথা চিন্তা করে বিশেষ বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের, নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে কমিশনার আরও বলেন, অনুষ্ঠান ঘিরে সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য নেই। এসময় ডিএমপি কমিশনার বলেন, ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার সব ধরনের চেষ্টা করা হয়েছে। তাই যেকোনো অনুষ্ঠানে তার নিরাপত্তার বিষয়টি বিশেষ ভাবে নজর দেয়া হয়। যারাই ৩২ নাম্বারের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আসবেন তাদেরকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আসতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, প্রকট ঝুঁকি মাথায় রেখেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হবে বিশেষ নিরাপত্তা বলয়। তবে দৃশ্যমান বা অদৃশ্যমান কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই।

নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে সবাইকে ব্যাগ কিংবা বাক্স না নিয়ে আসার অনুরোধ জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নৌ-টহলও অবস্থান করবে। সোয়াটসহ গোয়েন্দা সংস্থার লোকজন নিয়োজিত রয়েছে।

খুঁজুন