মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার):
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্যদিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ আগস্ট) ঢাকার ধামরাই উপজেলায় আরও ৭৫টি গৃহহীন পরিবার নতুন ঘর পেলো।
ধামরাইয়ে এর আগে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন ৫০৫টি পরিবার। পর্যায়ক্রমে ৬০০ ভূমিহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ধামরাই উপজেলায় মোট ৬০০ গৃহের মধ্যে ১ম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৩৫টি, ৩য় পর্যায়ে ১৫০টি এবং চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ২৮৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থেকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ৭৫টি ঘরের দলিল সংশ্লিষ্টদের মাঝে হস্তান্তর করা হয়।
অবশিষ্ট ২০টি ঘরের কাজ নির্মাণাধীন রয়েছে, যা কাজ সম্পন্ন হলে হস্তান্তর করা হবে।
এসময় ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে জমিসহ ঘরের দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন ঢাকা ২০ এর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরও ৭৫ পরিবার
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরও ৭৫ পরিবার
মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার):আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্যদিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ আগস্ট) ঢাকার ধামরাই উপজেলায় আরও ৭৫টি গৃহহীন পরিবার নতুন ঘর পেলো।ধামরাইয়ে এর আগে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন ৫০৫টি পরিবার। পর্যায়ক্রমে ৬০০ ভূমিহীন পরিবারকে এই
উপহার প্রদান করা হয়।উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ধামরাই উপজেলায় মোট ৬০০ গৃহের মধ্যে ১ম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৩৫টি, ৩য় পর্যায়ে ১৫০টি এবং চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ২৮৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত
থেকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ৭৫টি ঘরের দলিল সংশ্লিষ্টদের মাঝে হস্তান্তর করা হয়।অবশিষ্ট ২০টি ঘরের কাজ নির্মাণাধীন রয়েছে, যা কাজ সম্পন্ন হলে হস্তান্তর করা হবে।এসময় ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে জমিসহ ঘরের দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন ঢাকা ২০ এর সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত