রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর প্রিজাইডিং অফিসারকে মারধর ; এক প্রার্থীসহ দুইজন গ্রেপ্তার

প্রিজাইডিং অফিসারকে মারধর ; এক প্রার্থীসহ দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের

ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে এক দুই পরাজিত প্রার্থীর লোকজন প্রিজাইডিং অফিসারকে মারধর করে আহত করেছে।  এ ঘটনায় পুলিশ আল মাহাবুব নামে এক ইউপি সদস্য প্রার্থী ও তার সমর্থক রবিউল ইসলামকে গ্রেফতার  করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭নং ওয়ার্ডে পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করেছেন পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। 

 বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পুরুষ ও নারী দুটি কেন্দ্রে বিভক্ত করা হয় হয়। ভোটগ্রহন শেষ হলে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টিটু চন্দ্র দেবনাথ ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। পরে নারী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলাম ফল ঘোষণা করে তা নোটিশ বোর্ডে সাটিয়ে দেন। এসময় ভোটে পরাজিত হওয়া ইউপি সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও মোরগ প্রতীকের প্রার্থী আবু তাহের ফলাফল না মেনে তাদের সমর্থকদের জড়ো করেন এবং  মাহাবুব নোটিশ বোর্ডে সাঁটানো রেজাল্ট শীট ছিঁড়ে ফেলে দেন। প্রিজাইডিং অফিসারের কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভাংচুরসহ  প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। 

খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও তার সমর্থক রবিউল ইসলামকে আটক করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড ফাকাঁ গুলি ছোঁড়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

খুঁজুন