পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ১৯ অক্টোবর জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুরে শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন।
শিক্ষকরা জানিয়েছেন, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে সকালে অর্থ বিভাগ জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধি করা হবে। উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৬টি শর্তসাপেক্ষে এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে এই প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ১৯ অক্টোবর জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ দুপুরে শিক্ষাভবন অভিমুখে ভুখা
মিছিলের ঘোষণা দিয়েছেন।শিক্ষকরা জানিয়েছেন, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে।এর আগে সকালে অর্থ বিভাগ জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫
শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধি করা হবে। উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৬টি শর্তসাপেক্ষে এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।তবে এই প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত