হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় পরকীয়া সম্পর্ক এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির মামলায় এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালে নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের মেয়ে নাছরিন আক্তার (২৩) ও একই এলাকার মো. এমাদুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।
রবিবার (২২ জুন) দুপুরে পুলিশ তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা দেশের বাইরে অবস্থানকালে তার স্ত্রী নাছরিন আক্তার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি প্রেমিক জাহিদুল ইসলামকে নিজ বাড়িতে নিয়ে এসে আলমারি থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন প্রবাসী স্বামী।
পরে আদালতের মাধ্যমে এ বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরকীয়া ও স্বর্ণ চুরির অভিযোগে প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার
পরকীয়া ও স্বর্ণ চুরির অভিযোগে প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার
হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলায় পরকীয়া সম্পর্ক এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরির মামলায় এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালে নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন—নলছিটি উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের মেয়ে নাছরিন আক্তার (২৩) ও একই এলাকার
মো. এমাদুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।রবিবার (২২ জুন) দুপুরে পুলিশ তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা দেশের বাইরে অবস্থানকালে তার স্ত্রী নাছরিন আক্তার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে
তিনি প্রেমিক জাহিদুল ইসলামকে নিজ বাড়িতে নিয়ে এসে আলমারি থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন প্রবাসী স্বামী।পরে আদালতের মাধ্যমে এ বিষয়ে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত