বিজি প্রেসের কর্মচারীরা বিসিএসসহ বিভিন্ন চাকরির ও পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন, সম্প্রতি ওঠা এমন অভিযোগের প্রেক্ষিতে সেখান থেকে আর কোনো প্রশ্নপত্র না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, বিসিএসসহ পিএসসির অধীনে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। বারবার বিজি প্রেস থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা গণমাধ্যমে জেনেছি। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিজি প্রেস থেকে বিসিএসের কোনো প্রশ্নপত্র আর ছাপানো হবে না।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত এখনও চলছে। তবে যতটুকু তথ্য-উপাত্ত আমরা পেয়েছি, তাতে পুরোপুরি ওই পরীক্ষাটি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পাইনি।
পিএসসির চেয়ারম্যান আরও বলেন, এখন সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তখন সঙ্গে সঙ্গে পিএসসির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নফাঁস ঠেকাতে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো বন্ধের সিদ্ধান্ত
প্রশ্নফাঁস ঠেকাতে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো বন্ধের সিদ্ধান্ত
বিজি প্রেসের কর্মচারীরা বিসিএসসহ বিভিন্ন চাকরির ও পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন, সম্প্রতি ওঠা এমন অভিযোগের প্রেক্ষিতে সেখান থেকে আর কোনো প্রশ্নপত্র না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এ সময় পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের
মোনেম বলেন, বিসিএসসহ পিএসসির অধীনে অনুষ্ঠিত সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। বারবার বিজি প্রেস থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা গণমাধ্যমে জেনেছি। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বিজি প্রেস থেকে বিসিএসের কোনো প্রশ্নপত্র আর ছাপানো হবে না।৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত এখনও চলছে। তবে যতটুকু তথ্য-উপাত্ত আমরা পেয়েছি, তাতে পুরোপুরি ওই পরীক্ষাটি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পাইনি।পিএসসির চেয়ারম্যান আরও বলেন, এখন সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তখন সঙ্গে সঙ্গে পিএসসির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত