ঈদযাত্রার প্রথম দিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তেমন ভিড় লক্ষ করা যায়নি, তবে যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। প্রথম দিনের প্রথম ট্রেনটি ছাড়েনি নির্ধারিত সময়ে।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টার আগে প্লাটফর্মগুলো ছিল অনেকটাই ফাঁকা। এ সময় স্টেশনের চিত্র অন্য স্বাভাবিক দিনের মতো মনে হয়েছে।
যাত্রীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর, সকাল ৭টা ৩০ মিনিটে। ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে। অনেকক্ষণ অপেক্ষায় থাকার পরও কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পাননি অনেকে।
নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও এটি স্টেশন ছেড়ে গেছে ৮টার পরে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। এদিন লাইনে গত কয়েকদিনের তুলনায় মানুষ কিছুটা কম থাকলেও ভিড় রয়েছে।
অন্য দিনগুলোর মতো শেষ দিনের অগ্রিম টিকিট নিতে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছেন গতকাল বিকেল ও রাতে। অনেকে রবিবার (৩ জুলাই) লাইন দিয়ে টিকিট না পেয়ে গতকাল আবার লাইন ধরেছেন। আজ টিকিট পেয়েছেন।
ঈদযাত্রার প্রথম দিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তেমন ভিড় লক্ষ করা যায়নি, তবে যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। প্রথম দিনের প্রথম ট্রেনটি ছাড়েনি নির্ধারিত সময়ে।মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টার আগে প্লাটফর্মগুলো ছিল অনেকটাই ফাঁকা। এ সময় স্টেশনের চিত্র অন্য স্বাভাবিক দিনের মতো মনে হয়েছে।যাত্রীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও
সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর, সকাল ৭টা ৩০ মিনিটে। ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে। অনেকক্ষণ অপেক্ষায় থাকার পরও কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পাননি অনেকে।নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও এটি স্টেশন ছেড়ে গেছে ৮টার পরে।পবিত্র
ঈদুল আজহা উপলক্ষে শেষ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। এদিন লাইনে গত কয়েকদিনের তুলনায় মানুষ কিছুটা কম থাকলেও ভিড় রয়েছে।অন্য দিনগুলোর মতো শেষ দিনের অগ্রিম টিকিট নিতে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছেন গতকাল বিকেল ও রাতে। অনেকে রবিবার (৩ জুলাই) লাইন দিয়ে টিকিট না পেয়ে গতকাল আবার লাইন ধরেছেন। আজ টিকিট পেয়েছেন।