নারী সাফ চ্যাম্পিয়নিশপের ফাইনালে ওঠার লক্ষ্যে ভুটানের মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা সাবিনা খাতুনের দল প্রথমার্ধে রীতিমতো গোল উৎসব করেছে। সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে গেছে লাল সবুজের মেয়েরা। জোড়া গোল করেছেন বাংলাদেশ দলের নাম্বার টেন তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনা খাতুন।
তবে তারা কেউ নন, গোলের সূচনা করেছেন ঋতুপর্ণা চাকমা, যেটি এসেছে সপ্তম মিনিটে। চোটে পড়া ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সাগরিকার কাছ থেকে বল পান তহুরা। সেই বল দারুণভাবে তহুরা দেন ঋতুপর্ণাকে। ঋতু একটু জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে।
২-০ হতে পারত ১১ মিনিটে। কিন্তু ঋতুর ক্রস থেকে সাগরিকার হেড গোললাইন থেকে থেকে সেভ করেন ভুটানের এক ডিফেন্ডার। ১৪ মিনিটে অবশ্য ২-০ হয়েছে ঠিকই। শিউলির কাছ থেকে তহুরা বল পান। বক্সের প্রায় সামনে থেকে শরীরটাকে বাঁকিয়ে একটু বিভ্রান্ত করেন তিনি ভুটানের গোলকিপার সংগীতা মনগেরকে। ভারত ম্যাচে জোড়া গোল করে দলকে জেতানো তহুরা বাকি কাজটা করেছেন বাঁ পায়ের দারুণ শটে।
২৫ মিনিটে সাবিনার প্লেসিং লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই প্লেসিং করেন সাবিনা। টুর্নামেন্টে যেটি তাঁর প্রথম গোল। আগের দিন অসুস্থ থাকায় অনুশীলন করতে না পারা সাবিনার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে ঠিকই জ্বলে উঠেছেন তিনি।
৩৪ মিনিটে আবারও তহুরা-ঝলক। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে স্কোরলাইন করেছেন ৪-০। দুই মিনিট পরই ভুটানের গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন সাবিনা।
দ্বিতীয় গোলটি খাওয়ার পর ভুটানের মেয়েরা কিছুটা মাথা তোলার চেষ্টা করছিল। বাংলাদেশের রক্ষণেও তারা দুবার বল নিয়ে এসে গোলের পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু ভুটান গোল করবে কী, গোল ঠেকাতেই ব্যস্ত ছিল বেশি। তবে ৪০ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছে ভুটান। গোল করেছেন ভুটানের স্ট্রাইকার দেকি হাজম।
প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের পাঁচ গোল
প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের পাঁচ গোল
নারী সাফ চ্যাম্পিয়নিশপের ফাইনালে ওঠার লক্ষ্যে ভুটানের মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা সাবিনা খাতুনের দল প্রথমার্ধে রীতিমতো গোল উৎসব করেছে। সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে গেছে লাল সবুজের মেয়েরা। জোড়া গোল করেছেন বাংলাদেশ দলের নাম্বার টেন তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনা খাতুন।তবে তারা কেউ নন, গোলের সূচনা করেছেন ঋতুপর্ণা চাকমা, যেটি এসেছে সপ্তম মিনিটে। চোটে পড়া ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সাগরিকার কাছ থেকে বল পান তহুরা। সেই বল দারুণভাবে তহুরা দেন ঋতুপর্ণাকে। ঋতু একটু জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ
পায়ের দারুণ শটে পাঠান জালে।২-০ হতে পারত ১১ মিনিটে। কিন্তু ঋতুর ক্রস থেকে সাগরিকার হেড গোললাইন থেকে থেকে সেভ করেন ভুটানের এক ডিফেন্ডার। ১৪ মিনিটে অবশ্য ২-০ হয়েছে ঠিকই। শিউলির কাছ থেকে তহুরা বল পান। বক্সের প্রায় সামনে থেকে শরীরটাকে বাঁকিয়ে একটু বিভ্রান্ত করেন তিনি ভুটানের গোলকিপার সংগীতা মনগেরকে। ভারত ম্যাচে জোড়া গোল করে দলকে জেতানো তহুরা বাকি কাজটা করেছেন বাঁ পায়ের দারুণ শটে।২৫ মিনিটে সাবিনার প্লেসিং লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই প্লেসিং করেন সাবিনা। টুর্নামেন্টে যেটি তাঁর প্রথম গোল। আগের দিন অসুস্থ থাকায় অনুশীলন করতে না
পারা সাবিনার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে ঠিকই জ্বলে উঠেছেন তিনি।৩৪ মিনিটে আবারও তহুরা-ঝলক। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে স্কোরলাইন করেছেন ৪-০। দুই মিনিট পরই ভুটানের গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন সাবিনা।দ্বিতীয় গোলটি খাওয়ার পর ভুটানের মেয়েরা কিছুটা মাথা তোলার চেষ্টা করছিল। বাংলাদেশের রক্ষণেও তারা দুবার বল নিয়ে এসে গোলের পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু ভুটান গোল করবে কী, গোল ঠেকাতেই ব্যস্ত ছিল বেশি। তবে ৪০ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছে ভুটান। গোল করেছেন ভুটানের স্ট্রাইকার দেকি হাজম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত