শনিবার, ১৩ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক প্রতিরক্ষা ব্যবস্থা পেলো ইউক্রেন

প্রতিরক্ষা ব্যবস্থা পেলো ইউক্রেন

রুশ বাহিনীর হামলা প্রতিহত করেত ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম পেয়েছে ইউক্রেন। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করতে গত মাসের শেষের দিকে অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্ব ঠেকাতে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস সহ অন্যান্য যেসব রকেট সরবরাহ করেছে তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।  

খুঁজুন