মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর প্রয়াত সাংবাদিকের কবর জিয়ারত করলেন এমপি এ্যাড. মিলন

প্রয়াত সাংবাদিকের কবর জিয়ারত করলেন এমপি এ্যাড. মিলন

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:

 মোরেলগঞ্জ প্রেস ক্লাবের একাধিকবারের সাবেক সভাপতি প্রয়াত দৈনিক জন্মভূমি পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. জামাল শরীফের কবর জিয়ারত করলেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

শুক্রবার জুমাবাদ বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট আমিরুল আলম মিলন প্রয়াত প্রবীণ সাংবাদিক মো. জামাল শরীফের গ্রামের বাড়ি বারইখালী শরীফবাড়ি ছুটে যান এবং কবর জিয়ারত করেন।

এ সময় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, সংসদ সদস্যর এপিএস রবি ইসলাম, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি এম.পলাশ শরীফ, শাহী জামে মসজিদের সম্পাদক মো. আব্দুল বারেক শরীফ বিভিন্ন মুসল্লীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, প্রয়াত সাংবাদিক মো. জামাল শরীফ ছিলেন একজন দক্ষ সাংবাদিক, ক্রীড়া সংগঠক, একজন সফল জনপ্রতিনিধিও ছিলেন।

তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে জুমার নামাজ শেষে শরীফবাড়ি শাহী জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠিত হয়।

খুঁজুন